জিম্বাবুয়ে সফরে কমেছে টেস্ট, বেড়েছে টি-টোয়েন্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৯:০১আপডেট : ২৫ মে ২০২১, ১৯:৪২

৮ বছর পর আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল সাকিব-তামিমদের। তবে দুই বোর্ড আলোচনার মাধ্যমে একটি টেস্ট কমানোর পাশাপাশি একটি টি-টোয়েন্টি বাড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক টেস্ট, তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, ‘আমরা একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জিম্বাবুয়েও আমাদের প্রস্তাবকে সমর্থন করেছে।’

শ্রীলঙ্কা সিরিজ শেষেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতাটিতে জাতীয় দলের সবাই অংশ নেবেন। ৩১ মে শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলবে ঢাকা প্রিমিয়ার লিগ। মূলত খেলোয়াড়দের বিশ্রামের কথা চিন্তা করে এক সপ্তাহ পর জিম্বাবুয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এখনও সূচি চূড়ান্ত না হলেও বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করবে। ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আর দুই দলের আসল লড়াই শুরু হবে ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। সব ম্যাচই হবে হারারেতে। একই ভেন্যুতে ২৩, ২৫, ২৭ ও ২৯ জুলাই চারটি টি-টোয়েন্টি খেলে সফর শেষ করবে বাংলাদেশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম