প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ২২:৪৯আপডেট : ২৬ মে ২০২১, ২২:৪৯

গত বছরের মার্চে প্রথম রাউন্ড শেষেই ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরম্যাট বদলে দীর্ঘ বিরতির পর ৩১ মে থেকে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। ৫০ ওভারের পরিবর্তে লিগটি হবে কুড়ি ওভারে। প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাবগুলো ইতিমধ্যে তাদের ক্রিকেটারের করোনা পরীক্ষা শুরু করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক মানের জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে খেলবেন ক্রিকেটাররা। লিগে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে দুই দফা করোনা পরীক্ষা করা হবে। বুধবার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক মানের সুরক্ষা বলয় তৈরি করবো। কোনোভাবেই যেন ক্রিকেটাররা করোনায় আক্রান্ত না হন। বলয়ে ঢোকার জন্য দুইবার করোনা নেগেটিভ হতে হবে। আজ (বুধবার) প্রথম ধাপের নমুনা নেওয়া হয়েছে। আগামী ২৮ মে দ্বিতীয়বার পরীক্ষা করা হবে।’

ঢাকা লিগে বেশিরভাগ দলই তাদের ক্লাবেই ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করে। তবে এবার আর সেটি হচ্ছে না। রাজধানীর চারটি পাঁচতারকা হোটেলে ১২ ক্লাবের ক্রিকেটারদের রাখা হবে। মনজুর বললেন, ‘আগেই বলেছি, আন্তর্জাতিক সিরিজের সময় যেভাবে সুরক্ষা বলয় তৈরি করা হয়, সেভাবেই আমরা করবো। ১২টি ক্লাবের ক্রিকেটাররা রাজধানীর চারটি হোটেলে থাকবে। ওখানাকার সাপোর্ট স্টাফদেরও আমরা সুরক্ষা বলয়ে নিয়ে আসবো।’

প্রিমিয়ার লিগে সুপার লিগের দলগুলোকে নিয়ে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি টুর্নামেন্ট হয়েছিল। তবে এবারের লিগটি সম্পূর্ণ নতুন। কেননা ১২ ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে সুপার লিগের পাশাপাশি রেলিগেশনও থাকবে। কুড়ি ওভারের ম্যাচগুলো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান