অবশেষে লঙ্কান শিবির থেকে সুখবর দিলেন শিরান

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২১, ১৮:১৫আপডেট : ২৭ মে ২০২১, ১৮:১৭

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেই শ্রীলঙ্কান শিবিরে করোনা হানা দিয়েছিল। করোনা পজিটিভ হন লঙ্কান পেসার শিরান ফার্নান্ডো। তৃতীয় রাউন্ডের পরীক্ষার পর অবশ্য সুখবর দিয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। করোনা নেগেটিভ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

মূলত প্রথম ওয়ানডের আগে কিছুটা উদ্ভট পরিস্থিতির তৈরি হয়েছিল। শুরুতে জানা যায়, লঙ্কান দলের তিন সদস্য করোনা পজিটিভ! পরে অবশ্য দ্বিতীয় রাউন্ডের পরীক্ষার পরই নেগেটিভ হয়েছেন চামিন্দা ভাস ও ইসুরু উদানা। যেটি ঘটেছিল প্রথম ম্যাচের আগ দিয়ে। কিন্তু পজিটিভ থেকে যান শুধু শিরান। যার শেষ করোনা পরীক্ষা হয় বুধবার।

অবশ্য নেগেটিভ হলেও শিরান বুধবার দলের অনুশীলন সেশনে যোগ দেননি। কিন্তু বাকিরা বিসিবি একাডেমিতে এদিন অনুশীলন করেছে।  

প্রসঙ্গত, টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হতে যাচ্ছে কাল শুক্রবার। এই ম্যাচ জিতলে হোয়াইটওয়াশেরও স্বাদ পাবে স্বাগতিকরা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম