‘অচেনা’ মূসায় দিশেহারা সাকিবরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৯:৫৮আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৫৮

প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে তাণ্ডব দেখালেন ‘অচেনা’ ব্যাটসম্যান মোহাম্মদ আব্বাস মূসা। তার তাণ্ডবে পুরোপুরি দিশেহারা একটি দিন কাটিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও আবু জায়েদ রাহীরা!

পারটেক্স স্পোর্টিং ক্লাবের এই ব্যাটসম্যানের তাণ্ডব থেকে তাসকিন, রাহী, আসিফ, আবু হায়দারদের কেউই রক্ষা পাননি। মুসার তাণ্ডবের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েন জাতীয় দলের তারকারা।

স্বীকৃত ক্রিকেটে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ‘অনভিজ্ঞ’ মূসা অভিজ্ঞতার ছাপ রেখেছেন। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের বিপক্ষে তার ৬৪ রানের ইনিংসের ওপর ভর করে পারটেক্স ১৫৭ রানের স্কোর গড়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই তরুণ। আসিফ হাসানের প্রথম ওভারের তৃতীয় বলে চার দিয়ে শুরু করেন। পরের ওভারে শুভাগত হোমকে ৪ ও ৬ ছক্কা মেরে তুলে নেন ১১। এর পর তাসকিনের প্রথম ওভারেও ১ চার ও ১ ছক্কায় তোলেন ১১। মূসার ব্যাটে ছক্কার মার দেখেন আবু জায়েদ রাহীও।

এর পর তাসকিনের দ্বিতীয় ওভারেও চড়াও হন তিনি। আবার ১ ছক্কা ও ১ চারে তোলেন ১১ রান। ৩৬ বলে আবু জায়েদের বলে সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। পরের ওভারে আবু হায়দারকে বিশাল ছক্কা মেরে পৌঁছান ৫৬ রানে। শেষ পর্যন্ত তাসকিনের বলে থামতে হয় মুসাকে। তাসকিনের ইনসুইং একটি বল ব্যাকফুটে খেলতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে ৪৪ বলে ৫ চার ও ৫ ছয়ে খেলেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

উল্লেখ্য, প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে এসেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগে নাম লেখান মোহাম্মদ আব্বাস মূসা আলভি। প্রথম বিভাগে বিকেএসপির হয়ে খেলেছেন।

গত বছরের মার্চে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় তার। ৫০ ওভরের ফরম্যাটে নামের প্রতি সুবিচার করতে না পারলেও কুড়ি ওভারের ফরম্যাটে নেমে করলেন বাজিমাত। প্রথম ম্যাচে ১৭ রানের পর দ্বিতীয় ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি