শূন্য রানে বোল্ড মাহমুদউল্লাহ, হেরেছে গাজী গ্রুপ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২১, ২২:০৬আপডেট : ০৪ জুন ২০২১, ২২:০৬

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে জাতীয় দলের বেশ কয়েকজন তারকাকে নিয়েই দল গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাহমুদউল্লাহর নেতৃত্বে গড়া দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি আজ। প্রাইম দোলেশ্বরের কাছে ৩৬ রানে হেরেছে মাহমুদউল্লাহরা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ১৪৫ রানের লক্ষ্য দেয় প্রাইম দোলেশ্বর। জবাবে তারকা নির্ভর গাজী গ্রুপ ৬৬ রানেই হারায় ৮ উইকেট! ওপেনার সৌম্য ফিরেছেন ৯ রান করে। মুমিনুল হকও ৭ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক মাহমুদউল্লাহ ছিলেন পুরোপুরি ব্যর্থ। ২ বলে শূন্য রানে বোল্ড হয়েছেন। এর পর আরিফুলের ৩৭ রানে কিছুটা লড়াই চললেও, সেটি হারের ব্যবধান কমায় মাত্র। মাহমুদউল্লাহর দল ১৮.৫ ওভারে অলআউট হয়েছে ১০৮ রানে।

এনামুল হক ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। সমান ২টি করে উইকেট নেন শরিফুল্লাহ ও শামীম হোসেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে প্রাইম দোলেশ্বর। প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্যাটসম্যান সাইফ হাসান (৩৭ বলে ৩৭) ও ফজলে মাহমুদ (৩১ বলে ৩৯)। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সফল ছিলেন গাজী গ্রুপ অধিনায়ক মাহমুদউল্লাহ। এই দুই সর্বোচ্চ স্কোরারকেই ফিরিয়েছেন তিনি। এছাড়া শামীম হোসেন ২৫ রান করেন।

মাহমুদউল্লাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া নাসুম ১১ রানে ২টি ও মুকিদুল ইসলাম ২৩ রানে সমসংখ্যক উইকেট নিয়েছেন।

দিনের আরেক ম্যাচে শেখ জামালকে হারিয়ে দিয়েছে শাইনপুকুর। শাইনপুকুর জিতেছে ১০ রানে। মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৩৭ রান করে তারা। জবাবে অভিজ্ঞতায় পূর্ণ শেখ জামাল ১৯.৫ ওভারে গুটিয়ে যায় ১২৭ রানেই। শেখ জামালের হয়ে আশরাফুল মাত্র ৪ রানে ফিরেছেন। সর্বোচ্চ ৩০ রান আসে ইলিয়াস সানীর ব্যাট থেকে। নাসির হোসেন করেছেন ২৮ রান।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম