চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যাচ্ছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২১, ১২:৩০আপডেট : ০৮ জুন ২০২১, ১২:৩২

অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল লঙ্কানদের ইংল্যান্ড সফর। সফরের আগে চুক্তির স্বচ্ছতা নিয়ে ক্রিকেটারদের মনে প্রশ্ন ওঠায়, তারা সেটিতে সই করতে রাজি ছিলেন না। পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চুক্তির মূল্যায়ন পদ্ধতির বিস্তারিত তুলে ধরার নিশ্চয়তা দিলে ইংল্যান্ড সফর করতে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেটাররা। তবে চুক্তির বিস্তারিত তুলে ধরার প্রতিশ্রুতি দিলেও ক্রিকেটাররা এখনও তাতে সই করেননি।   

অনেক দিন ধরে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বলে আসছিলেন, যে পদ্ধতি প্রয়োগ করে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। সেটি মোটেও স্বচ্ছ নয়। বিতর্ক ওঠায় এবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতি দিয়েছে ইংল্যান্ড সফর শেষ করলে ফিরলেই সেই মূল্যায়ন নম্বরগুলো তাদেরকে দেখানো হবে।

ক্রিকেটারদের আইনজীবী নিশান প্রেমাথিরত্নে ক্রিকইনফোকে বলেছেন, ‘এই স্বচ্ছতার বিষয়টিই ক্রিকেটাররা বোর্ডের কাছ থেকে আশা করেছিল। এখন তারা সফরটি চুক্তি ছাড়াই খেলে আসবে। তবে একটা একটা ঘোষণা পত্রে তারা সই করেছেন। সেখানে সম্মানির বিষয়ে কিছুই উল্লেখ নেই যদিও। তবে তারা সবাই শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’

সফরের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবে শ্রীলঙ্কা। কোয়ারেন্টিন শেষে তারা সেখানে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে। যার প্রথম ম্যাচটি হবে ২৩ জুন।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের