রূপগঞ্জের প্রথম জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৩:৫৯আপডেট : ০৮ জুন ২০২১, ১৩:৫৯

অবশেষে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে পঞ্চম রাউন্ডে এসে জয়ের মুখ দেখেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তারা শাইনপুকুরকে হারিয়েছে ১৪ রানে।

বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। আগে ব্যাট করে রূপগঞ্জ ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৬ রান। জবাবে নির্ধারিত ১২ ওভারে ৬৭ রান তুলতে পারে শাইনপুকুর।

প্রথম রাউন্ডে বৃষ্টির কারণে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগাগি করে নেয়। এরপর টানা চার ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেয়েছে সাব্বির-সানজামুলদের নিয়ে গড়া রূপগঞ্জ। আগে ব্যাট করা দলটির শুরুটা ভালো হয়নি। দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হারিয়ে বিপদে পড়ে যায় তারা। সানজামুল ২৪, নাঈম ১৮, সাব্বির ১৬-এর কল্যাণে ৬ উইকেট হারিয়ে রূপগঞ্জ জমা করে ৮১ রান।

শাইনপুকুরের সেরা বোলার ছিলেন সুমন খান। ২০ রান খরচায় তার শিকার ছিল তিন উইকেট। এছাড়া রবিউল হক ২টি ও তানভীর ইসলাম একটি উইকেট নিয়েছেন।

৮২ রানের জবাবে খেলতে নেমে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় শাইনপুকুর। মাহিদুল ইসলাম অঙ্কনের ২৩ বলে ৩০ রান, সুমন খান ১২ ও রবিউল হকের ১৫ রানে সুবাদে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তারা থামে ৬৭ রানে।

রূপগঞ্জের বোলারদের মধ্যে নাবিল সামাদ ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ১ রানে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মুক্তার আলী দুটি এবং সানজামুল একটি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারটি জিতেছেন নাবিল সামাদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম