বোলারদের দিনে ইংল্যান্ডকে উজ্জীবিত রেখেছেন লরেন্স

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২১, ০০:২২আপডেট : ১১ জুন ২০২১, ০০:২২

সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান।

ইংলিশদের জন্য দিনটি ছিল মাইলফলকের। এই টেস্ট দিয়েই ইংল্যান্ডের হয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়েছেন পেসার জেমস অ্যান্ডারসন (১৬২টি টেস্ট)। পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। পাশাপাশি তারা খেলতে নেমেছিল ১৮ হাজার দর্শকের সামনে। কিন্তু দিনটা স্মরণীয় করে রাখতে পারেনি জো রুটরা। বরং নিষ্কণ্টক পিচে টস জিতে খেলতে নেমে ১৭৫ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা।

৭২ রানে প্রথম উইকেট পতনের পর একটা সময় ১৩ রানেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। শুরু থেকে একপ্রান্ত আগলে খেলতে থাকেন রোরি বার্নস। ৮১ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ট্রেন্ট বোল্ট প্রতিরোধ ভেঙেছিলেন যদিও। কিন্তু বাকিটা সময় প্রতিরোধ গড়ে দলকে উজ্জীবিত রেখেছেন ড্যান লরেন্স। ৬৭ রানে অপরাজিত আছেন তিনি।

ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট খেলতে নামা লরেন্স ৪৭ রানের জুটি গড়েন ওলি স্টোনকে সঙ্গে নিয়ে। পরে মার্ক উডের সঙ্গে অপরাজিত ৩৬ রানের জুটি গড়লে ইংল্যান্ড ৭ উইকেটে ২৫৮ রানে পার করে প্রথম দিন।

আইপিএলের পর কোয়ারেন্টিন শেষে দলে ফিরেছেন পেসার বোল্ট। ফিরেই ত্রাস ছড়িয়েছেন ইংল্যান্ড শিবিরে। নিয়েছেন দুটি উইকেট। চোট জর্জর হওয়ায় ড্র করা প্রথম টেস্ট থেকে সব মিলে ৬টি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। সেই পরিবর্তনে জায়গা পাওয়া বামহাতি স্পিনার প্যাটেলের শিকার দুই উইকেট। একইভাবে দুটি উইকেট নিয়েছেন কাইল জেমিসনের বদলে আসা পেসার ম্যাট হেনরি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি