আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৫:৫২আপডেট : ১১ জুন ২০২১, ১৭:০৭

আবারও বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান। এবারের ঘটনা আবাহনী-মোহামেডান দ্বৈরথে। আবাহনীর মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন সাকিব!

ঢাকা প্রিমিয়ার লিগে একটা বিতর্ক না কাটতেই নতুন আরেকটির জন্ম দিলেন সাকিব। লিগের বায়ো বাবল ভেঙে তিনি অনুশীলন করায় তদন্তের মুখে পড়েছিল তার ক্লাব মোহামেডান। এজন্য মোহামেডানকে সতর্ক করে ‘ছাড়’ দিয়েছে বিসিবি ও সিসিডিএম। সেই রেশ না কাটতেই আরও বড় কাণ্ড সাকিবের।

সাকিব নিজের দ্বিতীয় ওভারে দুই ও তিন নম্বর বলে এক চার ও এক ছক্কা খেয়েছিলেন। তাতেই মেজাজ হারান। পঞ্চম ওভারের ষষ্ঠ বলটি মুশফিকের পায়ে লাগলে আবেদন করেন সাকিব। কিন্তু দুই সেকেন্ডের ব্যবধানে রিঅ্যাকশন দেখালেন তিনি। পা দিয়ে স্টাম্প ভেঙে দিয়ে আম্পায়ার ইমরান পারভেজ রিপনের সঙ্গে তর্কে জড়ালেন। অশ্রাব্য ভাষায় কথা বলেন ওই সময়। তার সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন।

ঘটনা এখানেই শেষ নয়। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন শুভগত হোম। প্রথম দুই বলে পরপর দুই চার হজম করেন এই স্পিনার। ওভারের পঞ্চম বল শেষ হতেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করে দেন আম্পায়াররা। সাকিব এক্সটা কাভার থেকে দৌঁড়ে এসে দুই হাতে দুই স্টাম্প তুলে সজোরে আছাড় মারেন। আবার পরিস্থিতি খারাপ হয়ে যায়। ততক্ষণে অবশ্য মাঠকর্মীরা পিচ কভার দিয়ে ঢাকা শুরু করেছেন। 

সাকিব ওখানেই থামেননি। আশালীন ভাষার ব্যবহার করতে করতে মাঠ থেকে বেরিয়ে যান। আবাহনী ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবকে টেনে নিজেদের ড্রেসিংরুমে নিয়ে আসার চেষ্টা করেন। ওখানে চলে দুই দলের কথার লড়াই।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম