এত বিতর্কের পর জিতলো সাকিবের মোহামেডানই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৯:০৯আপডেট : ১১ জুন ২০২১, ১৯:৩৭

মাঠের উত্তেজনা ছাপিয়ে অক্রিকেটীয় ঘটনায় বিকাল থেকে আলোচনায় আবাহনী-মোহামেডান ম্যাচ। প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে বৃষ্টির আগে মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ভালো অবস্থানেই ছিল আবাহনী। কিন্তু বৃষ্টির পর ম্যাচের প্রভাবক হয়ে দাঁড়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি! তাতে নতুন লক্ষ্য নির্ধারণ হয় ৯ ওভারে ৭৬ রান। এরপর আর পারেনি মুশফিকরা। সাকিবের দল ম্যাচটি জিতে নেয় ৩১ রানে। মোহামেডানের এই জয়ে ৫ বছরের খরা কাটালো তারা। মোহামেডান সর্বশেষ জিতেছিল ২০১৫-১৬ মৌসুমে।  

টস জিতে আগে ব্যাট করে মোহামেডান ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন সাকিব। এছাড়া মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে অপরাজিত ৩০ রানের ইনিংস।

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানে তিন উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় আবাহনী। সেখান থেকে মুশফিক-শান্তর জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা। ৫.৫ ওভারে বৃষ্টি নামলেও আবাহনীর রান ছিল ৩ উইকেটে ৩১। বৃষ্টি কমলে ৯ ওভারে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ৭৬। তার মানে ১৯ বলে ৪৫ করতে হতো আবাহনীকে। সেই লক্ষ্য আর পার করতে পারেনি মুশফিকের দল। ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি করতে পারে ৪৪ রান।

মোহামেডান এই ম্যাচে জয় পেলেও এর আগে তোলপাড় ফেলে দেয় সাকিবের একটি ঘটনা। শুক্রবার আবাহনীর ব্যাটিংয়ের সময় মেজাজ হারিয়ে ফেলেছিলেন সাকিব। পঞ্চম ওভারের শেষ বলে মুশফিককে আউট না দেওয়ায় সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তিনটি স্টাম্প উপড়ে আছাড় মারেন। এমন ঘটনার পর মাঠের বাইরেও সেটি নিয়ে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক