কনওয়ের হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে কিউইরা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, ০১:১৩আপডেট : ২১ জুন ২০২১, ০১:১৩

কাইল জেমিসনের বোলিংয়ের সামনে ভারত প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট হয়। ভারতকে অলআউট করার পর ব্যাটিংয়ে ভালো একটি দিন কাটিয়েছে কিউইরা। ডেভন কনওয়ের হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দিনশেষে তারা পিছিয়ে ১১৬ রানে।

সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে ভারতের করা ২১৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড। টম লাথাম ও ডেভন কনওয়ে মিলে ওপেনিং জুটিতে ৭০ রান করেন। লাথাম ৩০ রানে আউট হলেও কনওয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরি। তার ১৫৩ বলে ৫৪ রানের ইনিংসের উপর ভরে করেই দিনটি নিজেদের করে নিয়েছেন নিউজিল্যান্ড। তবে শেষ বিকালে ইশান্ত শর্মার বলে মিডঅনে এমন একটি ক্যাচ না দিলে ১ উইকেট নিয়েই দিনটি শেষ করতে পারতো কিউইরা।  আজও বৃষ্টির আলোর স্বল্পতায় শেষ ঘন্টায় মাঠের খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। ক্রিজে আছেন কেন উইলিয়ামসন (১২) ও রস টেলর (০)।

ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ও রবিচন্দন অশ্বিন একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে রবিবার ৩ উইকেটে ১৪৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ছিলেন বিরাট কোহলি। কিন্তু আজ রানের খাতা খুলতে না দিয়েই ভারতের অধিনায়ককে ফেরান জেমিসন। তার তোপেই লণ্ডভণ্ড হয় ভারতের ব্যাটিং লাইনআপ। সবমিলিয়ে ৩১ রানে ৫ উইকেট নেন কিউই এই পেসার। এছাড়া দুটি করে উইকেট নেন  ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান আসে অজিঙ্কা রাহানের ব্যাট থেকে। তিনি ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন।

 

/আরআই/এফএএন/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম