টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান মারতে পারলেন বাউন্ডারি!

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২১, ১১:৪৩আপডেট : ২৫ জুন ২০২১, ১১:৪৩

নতুনের কেতন উড়িয়ে চলা শ্রীলঙ্কা ভালো নেই! বাংলাদেশ সিরিজের পর ইংল্যান্ড সফরেও লঙ্কানরা গেছে তারুণ্যনির্ভর দল নিয়ে। কিন্তু ভাগ্য বদলাচ্ছে না। বিশেষ করে ব্যাটিংয়ে যাচ্ছেতাই পারফরম্যান্স তাদের। ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তো অবস্থা আরও খারাপ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ আগেই খুইয়েছে কুশল পেরেরারা।

কার্ডিফের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান করতে পেরেছে শ্রীলঙ্কা। বৃষ্টির বাধায়্ ডাকওয়ার্থ-লুইস মেথডে ১৮ ওভারে ১০৩ রানের লক্ষ্য পাওয়া ইংল্যান্ডকে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে। শুরুর ধাক্কা সামলে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা (৩) ও অভিষ্কা ফার্নান্ডোকে (৬) হারায় সফরকারীরা। অধিনায়ক কুশল পেরেরা ও কুশল মেন্ডিস মিলে প্রাথমিক চাপ কাটাতে ব্যর্থ। পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করলেও কুশল পেরেরা ২৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। টি-টোয়েন্টি ম্যাচে তার ইনিংসে নেই কোনও চার-ছয়।

আসলে ইংলিশ বোলারদের সামনে শ্রীলঙ্কান ব্যাটসম্যানের এমন অবস্থা যে, গোটা ইনিংসে মাত্র দুজন মারতে পেরেছেন বাউন্ডারি! কুশল মেন্ডিস ও শেষ দিকে ইসুরু উদানা। কুশল মেন্ডিস ৩৯ বলে সর্বোচ্চ ৩৯ রান করার পথে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন। আর উদানা ১৪ বলে খেলা ১৯ রানের ইনিংসে মেরেছেন ১টি করে চার ও ছয়।

স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার মার্ক উড। এই পেসার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট নিতে আদিল রশিদের খরচ ২৪ রান। আর একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারেন ও ক্রিস জর্ডান।

শ্রীলঙ্কা ১১১ রান করলেও বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস মেথডে ইংল্যান্ডের লক্ষ্য ঠিক হয় ১৮ ওভারে ১০৩। সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৭ ওভারে এলোমেলো ইংলিশরা। ৩৬ রানে হারায় ৪ উইকেট। জনি বেয়ারস্টো (০), ডেভিড মালান (৪), ইয়োন মরগান (১১) ও জেসন রয় (১৭) কিছু করতে পারেননি। তাদের ব্যর্থতার ভিড়ে লিয়ান লিভিংস্টোনের ব্যাটে ১৬.১ ওভারে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। লিভিংস্টোন ২৬ বলে ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৯ রানে। স্যাম কারেন জয় নিশ্চিত করেন ১৬ রানে অপরাজিত থেকে। তাদের আগে ২৪ রান আসে স্যাম বিলিংসের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ২০ রানে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন দুষ্মন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো ও উদানা।  

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের