বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৬, ১০:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১০:২২

আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দলে তিনটি পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রবিবার বাংলাদেশ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। জিম্বাবুয়ে স্কোয়াডে ডাক পেয়েছেন ভুসিমুজি সিবান্দা ও ব্রায়ান ভিটরি। আর চোট কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস। তবে আফগানদের বিপক্ষে চলমান সিরিজের দল থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিন ও পেসার তিনাশে পানিয়াঙ্গারা। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা

আজ সোমবারই ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে তারা।

আর পরের দিন খুলনা যাবে তারা। সেখানকার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে সিরিজের সব ম্যাচ। আগামী ১৫ জানুয়ারি প্রথম টি-টুয়েন্টি দিয়ে মাঠের লড়াই শুরু হবে। ১৭, ২০ ও ২২ জানুয়ারি হবে বাকি তিন ম্যাচ।

জিম্বাবুয়ে দল:

ম্যালকম ওয়ালার, পিটার মুর, এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, গ্রায়াম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাডজিভা, লুক জঙ্গয়ে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা, ব্রায়ান ভিটরি।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের