প্রথম ওভারেই তাসকিনের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৩:৫৩আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৫:১৪

উইকেট উদযাপনে শুরু হলো বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া জিম্বাবুয়ে শুরুতেই কুপোকাত। তাসকিনের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনর হাতে ধরা পড়েন স্বাগতিক ওপেনার টিনাশে কামুনুকামওয়ে। ফেরার আগে মাত্র ১ রান করেন তিনি।

শুরুতে বিপদে পড়া জিম্বাবুয়ে ৩ রানে হারায় প্রথম উইকেট। ৪ ওভারে স্বাগতিকদের স্কোর ছিল ১ উইকেটে ২১।

দেখে নিন বাংলাদেশের একাদশ

বড় জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের প্রথমটি জেতায় আজ (রবিবার) দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীদের। প্রথম ম্যাচ দারুণ পারফরম্যান্সে জেতায় উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। তাই অপরিবর্তিত একাদশ নিয়ে হারারের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম সরাসরি না বললেও তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর বাঁহাতি পেসার দলের বাইরে। কেবলমাত্র মোস্তাফিজ ফিট হলেই একাদশে পরিবর্তন আসতে পারতো। যেহেতু তিনি সুস্থ হতে পারেননি, তাই একই দল নিয়ে সিরিজ জেতার অভিযানে নেমেছে বাংলাদেশ।

বলার অপেক্ষা রাখে না প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ সাইফউদ্দিন, মানে ৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। টেস্ট ম্যাচে তাসকিন আহমেদ যে ব্যাটিং করেছেন, তাতে তাকেও ‘ব্যাটসম্যান’ কাউন্ট করলে ভুল হবে না!

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ (রবিবার) দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজ জার্সিধারীদের। হারারের সেই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ব্যাটিং বেছে নেওয়ায় শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে সফরকারীদের।

প্রথম ম্যাচেও টস হেরেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের হেসেছিল বাংলাদেশই। সে হিসেবে টস বড় কোনও ভূমিকা রাখার কথা নয়। আগের ম্যাচ যেহেতু জিতেছে, তাই উইনিং কম্বিনেশন ধর রেখে একই একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারীরা।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি