এলো পূর্ণ ৩০ পয়েন্ট, বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ এখন কোথায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ২১:৫৩আপডেট : ২১ জুলাই ২০২১, ০১:২৮

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়ানডে সুপার লিগের সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সেই পথটা সহজ করে রাখলো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে বাংলাদেশ দল পূর্ণ ৩০ পয়েন্ট পেয়েছে। তাতে লাল-সবুজ জার্সিধারীদের বর্তমান পয়েন্ট ১২ ম্যাচে ৮০। শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে তামিম ইকবালরা।

জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে ১৫৫ রানে জিতেছিল বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে পড়ে দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয় পায় সফরকারীরা। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। এই জয়ে জিম্বাবুয়েকে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের ৫০তম জয়। 

২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই সুপার লিগের শীর্ষ সাত দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কারণে ভারতের পয়েন্ট গুরুত্বপূর্ণ নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

১৫ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৯৫ পয়েন্ট। অন্যদিকে ১২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৮০ পয়েন্ট। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। ৯ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার সমান ৪০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ভারত। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে ৪৯ পয়েন্ট অর্জন করবে ভারত। যদিও বিশ্বকাপ খেলতে ভারতের শীর্ষ সাতে থাকা জরুরি নয়।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের বেশ কিছু সিরিজ রয়েছে এ বছর। তবে নেই কোনও ওয়ানডে। ২০২২ সালে গিয়ে আছে বেশ কিছু ওয়ানডে সিরিজ। ভবিষ্যৎ সফরসূচিতে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে দুটি সিরিজ। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে গিয়ে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী