ক্যানসারের কাছে হার মানলেন সাবেক ইংলিশ পেসার 

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১৪:৩০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৪:৩৮

দীর্ঘদিন অন্ত্র ও যকৃতের ক্যানসারে ভুগছিলেন। ক্যারিয়ারে অনেক ব্যাটসম্যানকে পরাস্ত করলেও এই লড়াইয়ে পারলেন না। মঙ্গলবার ৭২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার মাইক হেনড্রিক। 

ভারতের বিপক্ষে ১৯৭৪ সালে অভিষেক হয় ইংলিশ পেসার হেনড্রিকের। এর পর ৩০টি টেস্ট খেলেছেন ১৯৮১ সাল পর্যন্ত। ২৫.৮৩ গড়ে শিকার করেছেন ৮৭টি উইকেট। এই সময়ে তিনটি অ্যাশেজ বিজয়েরও সাক্ষী ছিলেন। পাশাপাশি ওয়ানডে খেলেছেন ২২টি। ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালও খেলেছেন। ওই ইভেন্টে শীর্ষ উইকেট শিকারিও ছিলেন তিনি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সেরা ফিগার ছিল ১৫ রানে ৪ উইকেট। 

অবশ্য সফল ক্যারিয়ারে কালিমাও লেগে আছে হেনড্রিকের। ঘটনাটি ছিল ১৯৮২ সালের। ওই সময় বর্ণবাদের কারণে ক্রিকেটে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে বিদ্রোহী সফরে অংশ নেওয়া ইংলিশ দলের অন্যতম সদস্য ছিলেন হেনড্রিক। যার শাস্তি হিসেবে তিন বছরের নিষেধাজ্ঞা পেতে হয় তাকে। এই ঘটনা তারসহ অনেকের ক্যারিয়ারেরই ইতি টেনে দিয়েছিল!

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম