সাকিবের আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৯:০৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:০৬

বল হাতে নিয়েই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। অবশেষে উইকেটের দেখা পেলেন বাঁহাতি স্পিনার। মোয়েসিস হেনরিকসকে হারিয়ে পেয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির প্রথম সাফল্য।

স্পিন বান্ধব মিরপুরের উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তাদের বিদায়ের পর মিচেল মার্শের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলেন হেনরিকস। অবশেষে সেই জুটি ভাঙলো সাকিবের আঘাতে। তার লাইনে থাকা বল হেনরিকস ব্যাটে লাগাতে না পারলে সরাসরি আঘাত করে স্টাম্পে। ফেরার আগে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ২৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৩০ রান।

তার বিদায়ে অস্ট্রেলিয়া হারায় তৃতীয় উইকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের স্কোর ১৫ ওভারে ৩ উইকেটে ৯০ রান।

মোস্তাফিজের বল বুঝতেই পারলেন না ফিলিপে

আক্রমণাত্মক নয়, বরং খুব বেশি সাবধানী ছিলেন জশ ফিলিপে। প্রথম ম্যাচের অভিজ্ঞতা যে মোটেও সুখকর ছিল না তার। কিন্তু সাবধানী হয়ে কী করবেন, মোস্তাফিজুর রহমানের বলটাই তো বুঝতে পারলেন না অস্ট্রেলিয়ান ওপেনার। বাঁহাতি পেসারের অফ কাটার যতটা লাফিয়ে ওঠবে বলে মনে হচ্ছিল, ততটা ওঠেনি। ফল, লেগ সাইড দিয়ে ঢুকে ভাঙলো স্টাম্প!

অস্ট্রেলিয়াকে সুবিধা করতে দিচ্ছে না বাংলাদেশের বোলাররা। শেখ মেহেদী হাসানের পর সাফল্য এনে দিলেন মোস্তাফিজ। এই পেসারের বলে রীতিমতো বোকা বনে গেলেন ফিলিপে। তিনি চিন্তাও করেননি বল এতটা স্লো ও নিচু হয়ে আসবে। তাই স্টাম্প ছেড়ে লেগ সাইডে খেলতে গিয়েও ব্যাটে বল লাগাতে পারেননি। বল আঘাত করে স্টাম্পে। এরই সঙ্গে শেষ হয় তার ১০ রানের ইনিংস। ১৪ বলের ইনিংসে মেরেছে একটি বাউন্ডারি।

সেই ক্যারি, সেই মেহেদী

প্রথম টি-টোয়েন্টিতে প্রথম বলেই বাংলাদেশেকে উইকেট এনে দিয়েছিলেন শেখ মেহেদী হাসান। আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচেও তার হাত ধরেই এলো বাংলাদেশের প্রথম সাফল্য। আবারও এই স্পিনারের বলে আউট হয়েছেন অ্যালেক্স ক্যারি।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন মেহেদী। প্রথম টি-টোয়েন্টিতে তার বলে আউট হওয়ায় আজ আর শুরুতে স্ট্রাইকে যাননি ক্যারি। তবে বাঁচতে পারেননি অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়ে ধরা পড়েন নাসুম আহমেদের হাতে। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মেহেদীর শিকার হয়ে মাঠ ছাড়েন ক্যারি। ফেরার আগে ১১ বলে ২ বাউন্ডারিতে করে যান ১১ রান।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও আজ (বুধবার) ব্যাটিং নিয়েছে সফরকারীরা। তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

দুই দলের একাদশে কোনও পরিবর্তন নেই। স্বাভাবিকভাবেই বাংলাদেশ উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া হারলেও আগের ‍একাদশে আস্থা রেখেছে।

অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিনিয়ত অসহায়ভাবে আত্মসমর্পণ করা বাংলাদেশ মঙ্গলবার সফরকারীদের কোণঠাসা করে জিতেছে। বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। মাত্র ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা, আর তাতেই ২৩ রানের ঐতিহাসিক জয় পায় স্বাগতিকরা। অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে জয়।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়েসস হেনরিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান