আফিফের সহজ হিসাব, ম্যাচ জিতলে সিরিজ এমনি আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৯:৪০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:৪০

টানা দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) মিরপুরের তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। যদিও বাংলাদেশের ভাবনাতে সিরিজ নয়, ম্যাচ জয়ই একমাত্র লক্ষ্য। দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আফিফ হোসেনের সহজ হিসাব, ম্যাচ জিতলে সিরিজ জয় এমনিতেই আসবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ নিয়ে আফিফ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা কালকের (শুক্রবার) ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। চেষ্টা করবো সামনের ম্যাচ জেতার।’

আগের দুই ম্যাচে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে বিন্দুমাত্র সুযোগ দেয়নি বাংলাদেশ। আফিফ বলছেন, পুরোটাই দলীয় প্রচেষ্টার ফল, ‘মিরপুরে আমাদের হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ের একটা বাড়তি সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই সুবিধাটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। এ কারণেই আমাদের বোলিং ভালো হচ্ছে। এছাড়া আমাদের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। যদিও বোলিং-ফিল্ডিং সব ভালো হচ্ছে। আমি বলবো পুরোটাই হচ্ছে দলীয় প্রচেষ্টায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার পথে জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করেন আফিফ, ‘জিম্বাবুয়ে সিরিজেও আমরা ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে, সেটায়ও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। এছাড়া সিনিয়ররাও আমাদের মতো তরুণদের সহায়তা করছেন। খুব সুন্দর একটি দলীয় পরিবেশ তৈরি হয়েছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি