ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২১, ১৪:৩০আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৪:৩০

দ্বিতীয় টেস্ট শুরুর আগেই স্লো ওভার রেটের শাস্তি পেলো ইংল্যান্ড ও ভারত। ধীর গতির ওভার রেটের জন্য দুই পয়েন্ট কাটাতো গেছেই। পাশাপাশি দুই দলকেই ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। অবশ্য যে টেস্টের জন্য এই শাস্তি, সেটি শেষ দিনের টানা বৃষ্টিতে ড্র হয়েছে।

আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম ছিল দুই দলেরই। নিয়ম অনুযায়ী প্রতিটি ওভারের জন্য কাটা যায় একটি পয়েন্ট। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও বিরাট কোহলি দুজনেই দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে আর শুনানির প্রয়োজন পড়েনি।

নিয়ম অনুযায়ী ড্র হলে ৪ পয়েন্ট করে পাওয়ার কথা ছিল। এখন পয়েন্ট কাটা যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুটি দলেরই অর্জন ২ পয়েন্ট করে। আগামী কাল লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি