খুলনা স্টেডিয়ামে টিকিটবিহীন দর্শকের ছড়াছড়ি!

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৫ জানুয়ারি ২০১৬, ১৭:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:৩৩

প্রায় ৯ বছর পর খুলনায় টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে বাংলাদেশ। প্রত্যাশা মতোই মাঠে এসেছেন খুলনার দর্শকরা। এমনিতেই শেখ আবু নাসের স্টেডিয়ামে দর্শকদের খ্যাতি আছে। টেস্ট ম্যাচেও প্রায় পূর্ণই থাকে স্টেডিয়ামের গ্যালারি।শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দর্শক পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের গ্যালারি। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই সবগুলো আসন প্রায় পরিপূর্ণ হয়ে উঠে।

তবে গ্যালারির অনেকটা অংশ জুড়েই ছিলো টিকিটবিহীন দর্শকরা। গ্যালারি ঘুরে জানা গেছে পুলিশকে ঘুষ দিয়ে টিকেট ছাড়া মাঠে প্রবেশ করেছেন তারা। স্টেডিয়ামের বাইরে গিয়ে দেখা গেছে, অনেক দর্শক টিকেট পাওয়ার আশায় অপেক্ষা করছেন। গ্যালারিতে তিল ধারণের জায়গা না থাকলেও বাইরে বেশ কয়েক ব্যক্তি দর্শকদের ঘিরে দরদাম করছেন। দর্শকে পরিপূর্ণ খুলনা স্টেডিয়াম

এদিকে স্টেডিয়ামের মূল গেট দিয়ে ভিআইপিসহ বিসিবি কর্তাদের গাড়ি প্রবেশের সময় অনেকেই টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করেছেন। এ সময় কয়েক দফা পুলিশকে লাঠি চার্জও করতে হয়েছে।

যারা টিকেট পেয়েছেন তাদের অধিকাংশই আবার বেশি দাম দিয়ে টিকেট কিনেছেন বলে অভিযোগ করেছেন। এদেরেই কয়েকজন শাওন ও রিফাত। খুলনা শহরেই থাকেন তারা। এই দুজন জানান, টিকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। পরে না পেরে একশ টাকার টিকেট দুটি ৫০০ টাকা দিয়ে কিনতে হয়েছে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম