এই মুহূর্তে মোস্তাফিজ টেস্ট খেলতে চাচ্ছে না: আকরাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

২৪ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর সাদা বল ও লাল বলের জন্য আলাদা আলাদা চুক্তি করলেও এবার চুক্তিটা হয়েছে ফরম্যাট অনুযায়ী। এই ২৪ ক্রিকেটারের মধ্যে তিন ফরম্যাটে আছেন কেবলমাত্র ৫ ক্রিকেটার। বাকিরা কেউ এক ফরম্যাট বা দুই ফরম্যাটে জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পেসার মোস্তাফিজুর রহমান কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। কেননা এই মুহূর্তে টেস্ট খেলতে চাইছেন না তিনি!

মোস্তাফিজ প্রসঙ্গে বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও আমাদেরকে জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষা বলয় আছে, টেস্টে ওর জন্য মনোযোগ দেওয়া কঠিন।’

কে কোন ফরম্যাট খেলতে আগ্রহী সেটি জানতে উদ্যোগ নিয়েছিল বিসিবি। মূলত সাকিব-মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়ার পরই বিসিবি প্রধান জানিয়েছিলেন, ক্রিকেটারদের আগ্রহের কথা জেনে নিয়েই কেন্দ্রীয় চুক্তি করবেন। তাই মোস্তাফিজের এমন সিদ্ধান্তকে ইতিবাচক ভাবে নিয়েছে বিসিবি, ‘বিষয়টা আমরা খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় টি-টোয়েন্টি আর ওয়ানডের জন্য। আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে।’

গত আসরে চমক দিয়েই সাদা বল ও লাল বলের জন্য আলাদা আলাদা কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল বিসিবি। এবার ফরম্যাট অনুযায়ী কেন- এই প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, ‘এটার কারণটা হলো অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, পাটোয়ারী (শামীম) আছে। এজন্য এবার আমরা তিন ফরম্যাট আলাদা করেছি। আগে ছিল সাদা বল, সাদা বল মানে ওয়ানডে ও টি-টোয়েন্টি যারা খেলবে তারা একই চুক্তিতে।’

পাশাপাশি ক্রিকেটারদের মাঝে প্রতিযোগিতা বাড়াতেও বিসিবির এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে, ‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়ারদের ভেতর জিনিসটা কাজ করে, টি-টোয়েন্টি থেকে ওরা (ক্রিকেটাররা) যদি টেস্টে যায়, তাহলে স্যালারিটা অনেক বেশি, কেউ যদি ওয়ানডেতে যায় তখনও বেশি। তো এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য ফরম্যাটে চলে আসে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের