অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর দেশটির ক্রিকেটের ওপরও পড়েছে ব্যাপক প্রভাব। শুরুতে এমন শঙ্কাও জেগেছিল যে, ক্রিকেট খেলা বন্ধ হয়ে যেতে পারে। তবে একটু একটু করে স্বাভাবিক অবস্থানে ফিরছে আফগান ক্রিকেট। শুক্রবার কাবুলে স্থানীয় দুই দলের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। এবার আরও সুখবর দিলেন আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। অক্টোবরে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা তাদের।

১৭ অক্টোরব থেকে ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের বিশ্ব আসরের আগেই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার পরিকল্পনা আফগানিস্তানের। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করার সঙ্গে জানিয়েছেন, নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত এক ম্যাচের টেস্ট সিরিজ।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অক্টোবরেই আয়োজনের পরিকল্পনা এসিবির। ভেন্যু চূড়ান্ত হলেই সূচি ঠিক হয়ে যাবে বলে ক্রিকইনফোকে জানিয়েছেন হামিদ। সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের ইচ্ছা এসিবির। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট হোবার্টে শুরু হতে পারে ২৭ নভেম্বর। এই ম্যাচটি আসলে হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় একমাত্র টেস্টটি।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন প্রসঙ্গে এসিবি প্রধান নির্বাহী হামিদ বলেছেন, ‘আশা করছি আমাদের দল ত্রিদেশীয় সিরিজ খেলতে বিদেশ সফরে যাবে। আমরা গুরুত্বপূর্ণ দুই দেশ অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমন্বয় করতে পারবো।’ কোথায় খেলা হতে পারে, এমন প্রশ্নে আফগান ক্রিকেটের এই কর্তা বললেন, ‘আরবের যেকোনও দেশে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছি আমরা। হয়তো কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতে হবে। এখনও সিদ্ধান্ত হয়নি। ভেন্যু ঠিক হয়ে গেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে।’

ত্রিদেশীয় সিরিজটি যদি সত্যি অক্টোবরে আয়োজন করা হয়, তাহলে আইপিএল কিংবা এই সিরিজে মারাত্মক প্রভাব ফেলবে। কারণ ওই সময় সংযুক্ত আরব আমিরাতে চলবে আইপিএলের দ্বিতীয় পর্ব। তিন দলেরই সেরা খেলোয়াড়রা রয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায়।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের