বাংলাদেশে আফগানিস্তানের ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১০

সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। গত ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগান ‍যুবাদের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি ‘সাময়িক’ স্থগিত করেছিল।

আজ (শনিবার) সন্ধ্যায় ঢাকায় পা রাখে আফগান ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

২১ দিনের সফরে আফগানিস্তান যুবারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। সবক’টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার ঢাকায় এসে সরাসরি সিলেট চলে যাবে আফগান যুব দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ মিলবে সফরকারীদের।

প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরের ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে।

পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারী যুব দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি