বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন কারা, চূড়ান্ত হচ্ছে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড চূড়ান্ত করেছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। বাংলাদেশ এখনও দল নিশ্চিত করেনি। তবে আর অপেক্ষায় থাকতে হচ্ছে না, আগামীকাল (রবিবার) বিশ্বকাপের দল চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) এক অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে অনেক। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব হবে, সেখানকার কন্ডিশন আলাদা। যদিও কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন হাবিবুল, ‘দুবাইয়ের কন্ডিশন কেমন হবে, তা আমরা জানি। আমরা আগে সেখানে খেলেছি। আপনারা যদি আমাদের এই সিরিজে খেলা দলটির দিকে দেখেন, তাহলে ভারসাম্য কিন্তু দুই দিকেই আছে।’

দল নির্বাচনে স্পিন নাকি পেসের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ, এমন প্রশ্নে ‘কনক্রিট’ কোনও তথ্য না দিলেও হাবিবুল নিশ্চিত করেছেন কালই চূড়ান্ত হবে বিশ্বকাপের দল, ‘আমাদের তিনজন স্পিনার আছেন, চারজন পেসার আছে। সেখানে একটা ব্যাপার হতে পারে যে দুবাইতে আমরা একজন পেসার বাড়তি নিয়ে যাব কিনা। এই ব্যাপারগুলো চূড়ান্ত করার ব্যাপার আছে। আসলে আমরা কী করবো, পেসার একজন বাড়তি নেবো কিনা, স্পিনার কয়জন থাকবে, বাড়তি কোনও ব্যাটসম্যান থাকবে কিনা, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কালকে হবে।’

চলতি নিউজিল্যান্ড সিরিজের দলে আছে ১৯ জন। এদের ভেতর থেকেই চূড়ান্ত ১৫ হবে না বাইরে থেকে কাউকে যোগ করা হবে, এই প্রশ্নে অবশ্য সোজাসুজি উত্তর সাবেক অধিনায়কের, ‘না মনে হয়, কারণ এই ১৯ জন থেকেই ১৫ জন বেছে নিতে হবে। আমার মনে হয় যে এখন যে দলটা থাকছে, আমরা কিন্তু ধারাবাহিক খেলছি এবং সবাইকে সুযোগ দিচ্ছি। এবং বিশ্বকাপের আগে খুব একটা সুযোগ নেই সেখানে নতুন কাউকে দেখার। যেহেতু দল ভালো করছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম