নাসুমের ঘূর্ণিতে বিপদে কিউইরা

স্পোর্টস ডেস্ক  
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬

টস হারলেও বোলিংয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। এক নাসুম আহমেদের স্পিনেই পুরোপুরি কাবু হয়েছে নিউজিল্যান্ড। টস জিতে চতুর্থ টি-টোয়েন্টিতে সফরকারীদের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেটে ৫২ রান। বামহাতি নাসুমের ৪ উইকেট শিকারেই এখন বিপদে রয়েছে নিউজিল্যান্ড।

মিরপুরের পিচে প্রথম ওভার থেকেই টার্ন দেখা গেছে। আর এই স্পিনই বিপদ ডেকে আনে কিউইদের। নাসুম আহমেদের ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হন রাচিন রবীন্দ্র। শুরুর ওভারেই টপ এজ হয়ে এই ওপেনার ফেরেন শূন্য রানে।

পরের ওভারে আগ্রাসী হয়ে রান তুলেছিলেন ফিন অ্যালেন। বার বার রিভার্স সুইপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। ২.৪ ওভারে নাসুমের বলে এই রিভার্স সুইপই কাল হয়ে আসে তার। পয়েন্টে তার ক্যাচ তুলে নেন সাইফ। ফিন অ্যালেন ৮ বলে ১২ রানে ফিরেছেন সাজঘরে।

ক্রিজে বাম-ডান কম্বিনেশন রাখতে আগে নেমে ধীর গতির ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কা সামাল দিতে সক্ষম হন টম ল্যাথাম। উইল ইয়াংকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৫ রান।

১০.৩ ওভারে মেহেদী হাসানের ‍ঘূর্ণিতেই ভাঙে এই জুটি। ল্যাথাম অনেকটা এগিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু বলের টার্নে পুরোপুরি পরাস্ত হওয়ায় তাকে স্টাম্পড করে দেন সোহান। ২৬ বলে কিউই অধিনায়ক ফেরেন ২১ রানে।

নাসুমের ঘূর্ণিতে এর পর কুলিয়ে উঠতে পারেননি হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ড হোম। পর পর দুই বলে ফেরেন দুজন। তাতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কিউইরা। ক্রিজে আছেন টম ব্লান্ডেল (০) ও উইল ইয়াং (১৮)।

এ সময় অবশ্য দুটি ভুল রিভিউ নিয়ে দুটিই হারিয়েছে স্বাগতিকরা।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি