অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০

অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করেই র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন সাকিব আল হাসান। দখলে নিয়েছিলেন টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সিংহাসন। নিউজিল্যান্ড সিরিজে ব্যাট-বলে ভালো করতে না পারায় তার মাশুলও দিলেন। তাকে সরিয়ে শীর্ষে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি!

কিউইদের বিপক্ষে বাজে ফর্মে থাকায় ১৬ রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব। তার রেটিং এখন ২৭৫। শীর্ষে ওঠা মোহাম্মদ নবির রেটিং ২৮৫। সিরিজে ৮ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান অবশ্য বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরও। দুই ধাপ এগিয়ে তার পজিশন এখন ৮ নম্বরে। সাকিব এই র‌্যাঙ্কিংয়ে আগের ৯ নম্বরেই রয়েছেন।

কিউইদের ঘূর্ণি বলে দিশেহারা করে ফেলা নাসুম ঝাঁপ দিয়েছেন বিশাল। ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়েছেন, রয়েছেন ১৫ নম্বরে। ৪ ধাপ এগিয়ে মেহেদী হাসানও জায়গা করে নিয়েছেন ২০ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফর্ম করায় ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন কুইন্টন ডি কক। ৮ নম্বরে উঠা প্রোটিয়া ব্যাটসম্যানের এটাই সেরা র‌্যাঙ্কিং। ৩-০ তে জেতা সিরিজে ডি কক করেছেন ১৫৩ রান। এর মাঝে তৃতীয় টি-টোয়েন্টিতেই ৪৬ বলে করেছেন অপরাজিত ৫৯।

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন কিউই ব্যাটসম্যান টম ল্যাথাম ও ফিন অ্যালেনও। শেষ টি-টোয়েন্টিতে দু’জন যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪১ রানের ইনিংস খেলেছেন। তাতে ল্যাথাম ৪৪ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২২ নম্বরে। অ্যালেন ২৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬৬ নম্বরে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম