বিশ্বকাপ-কান্নার পর বিশ্বমঞ্চেই খুশির উপলক্ষের আশায় তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২

পরপর দুটি বিশ্বকাপের বাজে স্মৃতি তাসকিন আহমেদের হৃদয়ে যন্ত্রণার ঝড় তোলে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের খড়গে পড়ে পুরো বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ভারতের ওই বিশ্বকাপে আইসিসি তাসকিনকে নিষিদ্ধ করলেও অধিনায়ক মাশরাফি মুর্তজার ছিল তার প্রতি অগাধ বিশ্বাস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইসিসির সমালোচনা করেছিলেন মাশরাফি। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে সুযোগ হয়নি তাসকিনের। দুই বিশ্বকাপে দুই রকম যন্ত্রণায় পোড়েন এই পেসার।

তবে অতীত ভুলে এখন তিনি ঘুরে দাঁড়িয়েছেন। সব ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ পেসার হিসেবে দলে আছেন তিনি। তবে এতটুকু পথ আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে দ্রুতগতির এই পেসারকে। আগের দুটি বিশ্বকাপের যন্ত্রণা ভুলে এবার বিশ্বকাপ যাচ্ছেন পায়ের মাটি শক্ত করেই। তাই তো তার সোজা-সাপ্টা কথা, ‘সত্যি কথা বলতে দুটি স্মৃতিই আলাদা আলাদা... যেগুলো অতীত, বর্তমানেই নজর দিতে চাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি।’

বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত তাসকিন, ‘খুবই উত্তেজিত। কারণ ওমানে এর আগে আমার কখনও খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে, আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। দুই জায়গায় খেলাটা একদম নতুন হবে আমার জন্য। একই সময়ে আমি ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে চাই। যদিও কন্ডিশনের কারণে শেষ দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারিনি। কিন্তু শেষ একটা ম্যাচ খেলা হয়েছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের