প্রোটিয়াদের লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ২৩:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২৩:৫৮

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়ে মাত্র তিনদিনেই জোহানেসবার্গ টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে গেলে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৪ রান। সহজ লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে দারুণ জয় তুলে নেয় ইংলিশরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই চার টেস্টের সিরিজ জিতে নিল অ্যালিস্টার কুকের দল।  প্রোটিয়াদের লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ৫ উইকেটে ২৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত থাকা জো রুটকে দিনের শুরুতেই ফিরিয়ে দিয়ে ইংলিশ ইনিংসের লাগাম টেনে ধরে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৩২৩ রানে অল আউট হয়ে ১০ রানের লিড পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে রুট সর্বোচ্চ ১১০ রান করেন। ১৩৭ বলের ইনিংসে ১৭টি চার মারেন তিনি। এছাড়া বেন স্টোকস ৫৮ ও জনি বেয়ারস্টো করেন ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা পাঁচটি এবং মরকেল নেন তিনটি উইকেট।

১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ব্রডের বোলিং তোপে টিকতেই পারেনি প্রোটিয়ারা। ক্রিজে আসা যাওয়াতেই ব্যস্ত ছিলেন আমলা-ভিলিয়ার্সরা। ডেন এলগারের ১৫, স্টিয়ান ভ্যান জিলের ১১, ফাফ ডু প্লেসিসের ১৪ এবং রাবাদার ১৬ রান ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এর আগে ১৯৯২ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ৭৯ রানে অল-আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটাই ছিল টেস্ট ক্রিকেটে তাদের সর্বনিম্ন রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন ব্রড। দুটি উইকেট নিয়েছেন বেন স্টোকস।  ব্রডের উল্লাস

৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ১৮ রান করে বিদায় নেন হালেস। আর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন নিক কম্পটন। ৪৩ রান করে ফিরে যান অধিনায়ক কুকও। তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুটের অপরাজিত ৭ এবং টেইলরের অপরাজিত ২ রানে ৭ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪১ রানের জয় তুলে নিয়েছিল ইংলিশরা। দ্বিতীয় টেস্টটি অবশ্য ড্র হয়। আর তৃতীয় টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজই জয় করে নিল ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্টটি শুরু হবে আগামী শুক্রবার।

/এমআর/



সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম