আমার কোনও প্যানেল নেই, যে খুশি দাঁড়াতে পারে: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

প্রথমবার নির্বাচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ পেলেও দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপান। এবারও সেই পথেই হাঁটছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কাউকেই পাওয়া যাচ্ছে না। তবে প্রতিদ্বন্দ্বী থাকুক আর না থাকুক, কোনও প্যানেল গঠন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি। যে কেউ দাঁড়ানোর এখতিয়ার রাখে বলে আজ (মঙ্গলবার) বোর্ড সভা শেষে জানিয়েছেন তিনি।

বিসিবি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে। চলতি মাসেই শেষ হয়ে যাবে বিসিবি সভাপতি হিসেবে পাপনের মেয়াদ। সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। প্রথমবারের মতো ২০১৭ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন তিনি। এবার তৃতীয় দফায় নির্বাচনে অংশগ্রহণ করলেও আগেরবারের মতো সেই উত্তাপ নেই। আগামী মাসের শুরুতেই নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দায়িত্ব হস্তান্তর করতে চায় এই বোর্ড। সেই লক্ষ্যে সব কাজ এগিয়ে চলছে। ভোটার তালিকা প্রায় চূড়ান্ত, কেবল বাকি তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার।

এক প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘আমার কোনও প্যানেল নেই, যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে। যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি, তাহলে আমি একজন পরিচালক হয়ে আসবো। প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার ক্যান্ডিডেট। এগুলো কিছু নেই।’

শুরু থেকেই এবার পরিচালক হওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছেন পাপন। আজও সেই একই কথা শোনালেন তিনি, ‘আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেওয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না। আমি আশা করবো এবার ইলেকশনটা পারফেক্ট হবে।’

নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি চার সদস্য হলেন— বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

চলতি সপ্তাহের শুরুর দিকে সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের কাউন্সিলরশিপ চূড়ান্ত হয়েছে। পাঁচ সাবেক অধিনায়কের কোটায় নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও রাজিন সালেহ। ১০ সাবেক ক্রিকেটার হলেন— খালেদ মাহমুদ সুজন, সেলিম শাহেদ, সাজ্জাদ আহমেদ শিপন, আহসানউল্লাহ হাসান, নাফিস ইকবাল, তালহা জুবায়ের, ফয়সাল হোসেন ডিকেন্স, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার ও আজম ইকবাল।

এছাড়া ক্লাব ক্যাটাগরির কাউন্সিলরদের নামের তালিকা ইতিমধ্যে পেয়ে গেছে বিসিবি। এই ক্যাটাগরিতে ভোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে পারেন ১২ জন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হচ্ছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম