টেস্ট ক্রিকেট ছাড়ছেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক 
২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৫

করোনাকালে জৈব বলয়ের ধকল সহ্য করতে পারছেন না অনেক ক্রিকেটার। যার সর্বশেষ উদাহরণ ইংলিশ ক্রিকেটার মঈন আলী। পরিবার থেকে বেশি সময় দূরে থাকতে হয় বলে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকইনফো বলছে, হয়তো দ্রুতই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন ৩৪ বছর বয়সী। এ বিষয়ে তিনি অধিনায়ক রুট ও হেড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে আলোচনাও করেছেন। তবে লাল বলের ক্রিকেট থেকে সরে গেলেও সাদা বলের ক্রিকেট খেলে যাবেন তিনি। পাশাপাশি কাউন্টি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মনোযোগী হবেন।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের জন্য দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকার বিষয়টি তাকে ভুবিয়ে তুলেছে। তার ওপর পুরো সময়টা থাকা লাগবে জৈব বলয়ে।

এই অলরাউন্ডার চলমান আইপিএলে সংযুক্ত আরব আমিরাতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। টেস্ট অলরাউন্ডারদের মাঝে তিনি বরাবরই স্বীকৃত একজন। ৬৪ টেস্টে ১৯৫ উইকেটের পাশাপাশি ২ হাজার ৯১৪ রান করেছেন।

ক্যারিয়ারের সেরা সময়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অলরাউন্ডার হিসেবেও জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে ২০১৬ সালে হাঁকিয়েছিলেন চার সেঞ্চুরি। এছাড়া বল হাতে ২০১৭ সালে চার টেস্টে তার শিকার ছিল ২৫ উইকেট!

/এফআইআর/       
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি