যে কারণে তৃপ্ত আব্দুর রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৯:১৬আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:১৬

হুট করেই জাতীয় লিগ শুরুর ঘোষণা দিয়ে ক্রিকেটারদের মাঠে নামিয়ে দেওয়া হতো। ফলে ফিটনেস কিংবা প্রস্তুতি- কিছুই ভালো হতো না ক্রিকেটারদের। তবে এবার আগেভাগে ঘোষণা আসায় ক্রিকেটারদের ফিটনেসের পাশাপাশি প্রস্তুতিটাও ভালো। এটাই তৃপ্তি দিচ্ছে সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে।

গত আসরে ছিলেন খেলোয়াড়। এক মৌসুমেই পরিচয় বদলে গেছে রাজ্জাকের। এখন তিনি জাতীয় দলের নির্বাচক। আজ (শনিবার) তিন বিভাগের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয় বিসিবির ইনডোরে। ফিটনেস পরীক্ষা পর্যবেক্ষণ করতে এসেছিলেন সাবেক বাঁহাতি স্পিনার।

সেখানেই জাতীয় লিগ নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেন রাজ্জাক, ‘দেখুন এক এক করে সিস্টেম যুক্ত হচ্ছে। এখন যেমন ফিটনেস টেস্ট। তার আগে হোটেলে রিপোর্টিং করতে হতো। এখন প্রত্যেক বিভাগে আলাদা ক্যাম্প হচ্ছে। এগুলো প্রক্রিয়ার মধ্যেই আছে। আমার কাছে মনে হয় সুন্দর প্রক্রিয়াতেই এগোচ্ছে। বৃষ্টির কারণে কোনও সমস্যা না হলে যথেষ্ট প্রতিযোগিতা হবে।’

সঙ্গে যোগ করলেন, ‘প্রত্যেক বছরই কিছু না কিছুতে উন্নতি হচ্ছে। আগে বেশি ড্র হতো। এখন প্রায় ম্যাচেই ফলাফল বের হয়। তার মানে প্রতিযোগিতা বেড়েছে। প্রত্যেক খেলোয়াড় চায় ১০০ রান করতে, ৫ উইকেট পেতে। এটা উন্নতির লক্ষণ। আগে এক-দুইজন ছিল। এখন ১১ জনের সঙ্গে বাইরের ওরাও ভালো করতে চায়। ২০০-৩০০ করা, ৫-৬ উইকেট পাওয়ার সাহস হয়েছে।’

পারফরম্যান্স মূল্যায়ন না হওয়ার অভিযোগ বেশ পুরনো। নির্বাচকের দৃষ্টিতে রাজ্জাক বললেন সবকিছুই ঠিক আছে, ‘কেউ এটা মনে করে থাকলে ভুল হবে। আমাদের পারফরম্যান্স দেখাই হয় এই দুই-তিনটি খেলায়- এনসিএল, বিসিএল, ডিপিএল আর এখন বিপিএল। এখানে যারা পারফর্ম করে সাধারণত তারাই থাকে। তারপরও সন্দেহ থাকার কথা না। এমন কিছু হতে পারে- কিছু খেলোয়াড় থাকে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটেই শুধু খেলছে। তুষার ইমরানের কথা ধরুন, ভালো খেলছে, কিন্তু এখন কি ওকে নেওয়া সম্ভব? এসব অভিযোগ থাকবে। এ নিয়ে চিন্তার কিছু নেই। মূল ব্যাপার হলো, যাদের নিয়ে জাতীয় দল চিন্তা করছেন, তাদের ঠিক পথে নিতে পারছি কিনা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম