তারুণ্যের সমাবেশ থেকে ফিরে হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ মে ২০২৫, ০৯:১০আপডেট : ১১ মে ২০২৫, ০৯:২৬

খাগড়াছড়িতে হিটস্ট্রোকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ওয়ার্ড যুবদলের সদস্য নুরুল হক।

বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ।

তিনি জানান, যুবদল নেতা নুরুল হক গতকাল (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ শেষে বাড়িতে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে স্ট্রোক করে। পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল হক। তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যবরণ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার