তামিমের ব্যাটে রান, নেপালে জিতলো তার দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৭:০০আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:০০

দীর্ঘ বিরতির পর নিজেকে ফিরে পেতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। কিন্তু প্রথম কয়েক ম্যাচে প্রত্যাশা মতো রানের দেখা পাননি। অবশেষে সোমবার চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ব্যাট হেসেছে তামিমের।

এদিন দলের জয় নিশ্চিত করতে ব্যাট হাতে ভূমিকা ছিল বাংলাদেশের সেরা এই ওপেনারের। চিতওয়ান টাইগার্সের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ভৈরহওয়া গ্ল্যাডিয়েটর্স ছুয়ে ফেলে ১৩ বল আগে, তাও আবার ৬ উইকেট হাতে রেখেই।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলে শুরুর ভিত গড়ে দেন। আরেক ওপেনার প্রদীপ আইরে ৪২ বলে ৭২ রান করেছেন। তামিম ও প্রদীপের উদ্বোধনী জুটিতেই আসে ১০৬ রান। তিনে নামা উপুল থারাঙ্গার ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে শেষটা সহজেই পাড়ি দেয় ভৈরহওয়া।

এর আগে করিম জানাত (৩৫) ও মোহাম্মদ শেহজাদের (৩২) ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে চিতওয়ান টাইগার্স।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি