আইপিএলের সঙ্গে বিশ্বকাপও শেষ ইংলিশ অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৯:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল, প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে। আর সেই আইপিএল যখন হচ্ছে বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাতে, তখন ‘লাভের ওপর ডাবল লাভ’-এর মতো ব্যাপার। কিন্তু লোকসান হওয়ার শঙ্কাও ছিল। বিশ্বকাপের আগে খেলতে গিয়ে চোটে পড়লেই সর্বনাশ। ইংল্যান্ডকে যেমন চরম মূল্য দিতে হচ্ছে। চেন্নাই সুপার কিংসের ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনের শুধু আইপিএল নয়, বিশ্বকাপও শেষ হয়ে গেছে।

পিঠের নিচের দিকের চোটে সংযুক্ত আরব আমিরাতের আইপিএল থেকে ছিটকে গেছেন কারেন। শুধু এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা নয়, এ মাস থেকে শুরু হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্বকাপও শেষ হয়ে গেছে বাঁহাতি অলরাউন্ডারের। তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে কারেনের বদলি হিসেবে তার বড় ভাই টম কারেনকে দলে যোগ করার ঘোষণা দিয়েছে ইসিবি।

গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে পিঠের নিচের দিকে ব্যথার কথা চেন্নাই কর্তৃপক্ষকে জানান কারেন। পরবর্তীতে ঘোষণা এসেছে, এই অলরাউন্ডার আর খেলতে পারবেন না আইপিএল। সামনের কয়েকদিনের মধ্যে কারেন উড়ে যাবেন ইংল্যান্ড। সেখানেই তার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা হবে।

চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘পিঠের নিচের দিকের ব্যথায় ২০২১ সালের আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্যাম কারেন।’

আর ইসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘স্ক্যান পরীক্ষায় জানা গেছে চোট আছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি যুক্তরাজ্যে ফিরবেন। এরপর ইসিবির মেডিক্যাল টিমের অধীনে তার বাকি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা সম্পন্ন হবে। কারেনের ভাই, টম ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা নিয়েছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের