ওয়ানডেতে বাংলাদেশকে ৫ নম্বরে দেখতে চান পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৮:০৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮:১৯

বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নব নির্বাচিত বোর্ড পরিচালকদের সম্মতিতে টানা চারবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করে ছোটখাটো একটি সভাও করেছেন পরিচালকদের নিয়ে। সেই সভাতে ক্রিকেটের উন্নতির স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে বিসিবি। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৫ নম্বরে নিয়ে যেতে সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত নতুন কমিটি।

দায়িত্বগ্রহণ শেষে প্রথম সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডে মোটামুটি ভালো। আমরা ভালো তবে ওই রকম দল হইনি যে বলবো খুব ভালো। মোটামুটি ভালো, সাত নম্বরে এসেছি। দুইটি বিশ্বকাপজয়ী দলের ওপরে আছি- শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের ওপরে এখন পর্যন্ত আছি। আমাদের পরবর্তী টার্গেট অবশ্যই পাঁচে যাওয়া।’

তামিম-মুশফিকদের কীভাবে পাঁচ নম্বরে পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা নিয়ে আগামীতে কাজ করবে বিসিবি। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘পাঁচ নম্বরে যাওয়ার জন্য যে কাজ করতে হবে, সেটা যদি আমরা করে যেতে পারি, তাহলে সহজে নিচে নামতে হবে না। সামনের টার্গেটই পাঁচ নম্বরে যাওয়া। এজন্য শক্তিশালী অনেক প্রতিপক্ষ আছে, তাদের উপরে উঠতে হবে।’

পাপন আরও যোগ করে বলেছেন, ‘প্রশ্ন করতে পারেন, কেন চার বা তিন নম্বরে নয়? আমি বিশ্বাস করি যে, এখন যে পরিস্থিতি সেখান থেকে সাত থেকে পাঁচে উঠাটাই হয়তো সম্ভব। এরপর অন্য লেভেল। এর পরের লেভেলে যেতে হলে যে পরিমাণ কাজ করতে হবে, আমরা এখন পর্যন্ত সেই পরিমাণ কাজ করিও নি, আমাদের সেই সুযোগ-সুবিধার উন্নতি হয়নি। যতই সুযোগ সুবিধা বাড়াই না কেন, সারা বিশ্বে ক্রিকেট অনেক এগিয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশও উন্নতি করেছে। ওদের সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে আমাদের আরও অনেক কিছু করতে হবে। এটাই বাস্তবতা।’

সে কারণেই ওয়ানডের পাশাপাশি টেস্ট ও টি-টোয়েন্টিতে উন্নতি চান পাপন, ‘টি-টোয়েন্টিতে আমাদের অবস্থান অবশ্যই কোন অবস্থাতে ভালো না, ছিলও না। সেদিক থেকে চিন্তা করে দেখলে টি-টোয়েন্টি ও টেস্টে উন্নতি করার সুযোগ রয়েছে। টি-টোয়েন্টির সমস্যা হচ্ছে, এটা পাওয়ার গেম। আমাদের ব্যাটিংয়ে সেই পাওয়ারটা রপ্ত করতে পেরেছি বলে মনে হয় না। ‘ 
 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের