লঙ্কানদের বিপক্ষে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ২২:২৭আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০:২৫

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশের ব্যাটাররা সফল হতে পারেননি। সবচেয়ে সফল সৌম্য সরকার, তার ব্যাট থেকে এসেছে ৩৪ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৭ রান। 

আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্মআপ ম্যাচে ওপেনিং জুটি ক্লিক করতে পারেনি। দলীয় ৩১ রানে লিটন ব্যক্তিগত ১৬ রান করে বিদায় নেন। লিটনের দেখাদেখি আরেক ওপেনার নাঈম শেখও ১১ রানের ইনিংস খেলে বিদায় নেন। এরপর সৌম্য-মুশফিক মিলে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওমানের বিপক্ষে ব্যর্থ মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষেও ফর্মহীন। ১৩ বলে ১৩ রান করে আউট হয়েছেন এই ব্যাটার। মুশফিকের বিদায়ের পর আফিফও বেশিক্ষণ ঠিকতে পারেননি। ১১ বলে ১১ রান করে তিনিও বিদায় নেন।

এরপর লঙ্কানদের বিপক্ষে দারুণ ইনিংস খেলা সৌম্য সরকার ৩৪ রানে বিদায় নেন। ২৬ বলে ১ চার ও ২ ছক্কার বিনিময়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঝড় তোলা নুরুল হাসান সোহান ১৪ বলে ১৫ রান করে আউট হয়েছেন। শামিম হোসেনও পারেননি ঝড় তুলতে। ৮ বলে ৫ রান করে আউট হয়েছেন শামীম। শেষ দিকে মেহেদী হাসানের  ১২ বলে ১৬ রান করলে বাংলাদেশের ইনিংস ১৪৭ রানে গিয়ে থামে। 

লঙ্কান বোলারদের মধ্যে  দুষ্মন্থ চামিরা ২৭ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের