অবস্থার অবনতি, আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ২৩:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০০:৫৩

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। তার স্ত্রী চৈতি ফারহানা রূপা বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন মোশাররফ রুবেল। ২০১৯ সালের মার্চে তার ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসা নিয়ে মাঝখানে কিছুটা সুস্থ হয়ে উঠলেও গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসি দেখা দিয়েছে তার।

কিন্তু হুট করে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে বুধবার সন্ধ্যায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তার স্ত্রী চৈতি ফারহানা বলেছেন, 'সবাই দোয়া করবেন। ওকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সন্ধ্যা ৭টায় ভর্তি করা হয়েছে।’

এদিকে মোশাররফ রুবেলের আইসিইউতে ভর্তির খবরে হাসপাতালে ভিড় জমাচ্ছেন সতীর্থসহ সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন এই বাঁহাতি স্পিনারের জন্য।

সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা যেমন লিখেছেন, ‘মোশাররফ রুবেল, বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নেই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দিন।’

গত তিন বছর ব্রেন টিউমারে ভুগছেন মোশাররফ রুবেল। দেশে ও বিদেশে চিকিৎসাও নিয়েছেন পর্যাপ্ত। সিঙ্গাপুরে থেকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু টিউমার ভালো তো হলোই না উল্টো ইডিমা ও এপিলেপসিসে আক্রান্ত হয়েছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি