মেহেদী-সাকিবের স্পিন বিপদে ফেলে দিয়েছে স্কটল্যান্ডকে 

স্পোর্টস ডেস্ক 
১৭ অক্টোবর ২০২১, ২০:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৫৮

বাংলাদেশকে শুরুর সাফল্য এনে দেন সাইফউদ্দিন। তার পর আক্রমণে স্পিন এনে স্কটিশদের কাঁপিয়ে দিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান ও সাকিব আল হাসান। টস হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের সংগ্রহ ১৬.২ ওভারে ৬ উইকেটে ৯৮ রান।  

শুরুর ওভারে আসেন তাসকিন আহমেদ। একটি বাউন্ডারি হজম করলেও মোস্তাফিজুর রহমান ছিলেন মিতব্যয়ী। এক রান দিয়েছেন। তৃতীয় ওভারে সাইফউদ্দিনকে আনলে তার সাফল্য পায় টাইগাররা। চতুর্থ বলে ভুল লাইনে খেলতে গিয়ে শূন্য রানে বোল্ড হন কোয়েটজার।  

শুরুর ধাক্কা সামলে দ্রুতই মানিয়ে নেয় বাকি ব্যাটাররা। বিশেষ করে মুনসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের ঘাটতি পূরণ করে নেয় স্কটল্যান্ড। উঠে আসে ৩৯। পাওয়ার প্লেতে তিন পেসারের পর সপ্তম ওভারে আসেন স্পিনাররা। অষ্টম ওভারে মেহেদী এসেই বিপজ্জনক দুই ব্যাটসম্যানকে ফেরান দ্রুত। লেগ বিফোরে পাঠান ১১ রান করা ম্যাথিউ ক্রসকে। তার পর হাত খুলে মারতে থাকা জর্জ মুনসেকেও ফেরান বোল্ড করে। মুনসে ২৩ বলে ২ চার ও ২ ছক্কায় ফেরেন ২৯ রানে। 

১১তম ওভারে স্কটিশদের আরও বিপদে ফেলে দেন সাকিব আল হাসান। শুরুতে তাকে উড়িয়ে মারতে গিয়ে আফিফের অসাধারণ ক্যাচে পরিণত হন অধিনায়ক বেরিংটন (২)। এক বল পর একই পরিণতি হয় নতুন নামা মাইকেল লিস্কেরও। রানের খাতা না খুলেই ক্যাচ দেন লিটন দাসকে।  পরের ওভারে ক্যালাম ম্যাকলিওডকে বোল্ড করে দলটিকে পুরোপুরি কোণঠাসা করে ছাড়েন মেহেদী।  

/এফআইআর/এমওএফ/    
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম