শচীনের পর সাদিদের লেগ স্পিনে মুগ্ধ শেন ওয়ার্নও

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৩:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৩:৫৫

কিছুদিন ধরেই এক শিশু লেগ স্পিনারের ভিডিও নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। শচীনের পর ৬ বছর বয়সী এই শিশুর ভিডিও নজরে এসেছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নেরও। যার স্পিন মায়াজালে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা নাকানি-চুবানি খেয়েছেন। তিনি-ই কিনা বাংলাদেশের চোট্ট লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদের বোলিং দেখে বিস্ময় প্রকাশ করেছেন!

গত কয়েকদিন ধরে তার শৈল্পিক লেগ স্পিনের ভিডিও ঘুরে ফিরছে সোশ্যাল মিডিয়ায়। ৪০ সেকেন্ডের ভিডিওতে মোট আটটি বল করেছেন সাদিদ। এর মধ্যে কোনওটি ছিল লেগ স্পিন, কোনটি গুগলি। আটটি বলের একটিও খেলতে পারেননি কোন ব্যাটসম্যান। তারা বারবার পরাস্ত হচ্ছিলেন। এর মধ্যে তিনটিতে বোল্ড করেন ব্যাটসম্যানদের। ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারও সাদিদের প্রশংসা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন।

সাদিদের বোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ওয়ার্ন লিখেছেন, ‘কী দারুণ! আমাকে কিছুক্ষণ আগেই ভিডিওটি পাঠানো হয়েছে। এই ছেলেটা কে? কী অসাধারণ! এই দারুণ কাজটি চালিয়ে যেতে থাকো, বোলিং…।'

কদিন আগে সাদিদের বোলিংয়ের এই ভিডিও ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। সেখান থেকেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। যা ভারত হয়ে পৌঁছে গেছে শেন ওয়ার্নের কাছেও।

খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদ বরিশালের সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ গ্রামের নাজিরবাড়ির বাসিন্দা। সে ওই ইউনিয়নের উলানঘূনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এরই মধ্যে তার বোলিং প্রতিভা সম্পর্কে তার এলাকার সবাই জানে। যেটা এখন দেশ ছাড়িয়ে ভিনদেশেও পৌঁছে গেছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান