টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে চমকে দিতে চায় পাপুয়া নিউগিনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ২২:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:৫১

টানা দুই ম্যাচে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার আশা একরকম শেষই। তারপরও উৎফুল্ল পাপুয়া নিউগিনি ক্রিকেট দল। কারণ তাদের হারানোর কিছুই নেই। বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে, এটাই তো বড় প্রাপ্তি। উৎসবের আমেজে মেতে আছে দলটি। তাই বলে ২২ গজের লড়াইয়ে সেরাটা নিংড়ে দিতে এতটুকু ছাড় নেই। সে কারণেই টানা দুই হারের পরও বাংলাদেশকে হারিয়ে দেওয়ার বিশ্বাস রাখে আইসিসির সহযোগী দেশটি!

আগামীকাল (বৃহস্পতিবার) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে পিএনজির। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হতে যাওয়ার ম্যাচে লাল-সবুজ জার্সিধরীদের চমকে দিতে চায় ওশেনিয়া অঞ্চলের দেশটি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ‘অঘটন’ ঘটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন দলটির অলরাউন্ডার চার্লস আমিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পিএনজির শুরুটা হয়েছে বাজে হারে। সহ-আয়োজক ওমানের কাছে ১০ উইকেটে হার মানে তারা। দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও স্কটিশদের কাছে হারতে হয় ১৭ রানে। যে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে, সেই তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা মূলত আত্মবিশ্বাসী করে তুলেছে পিএনজিকে। সে কারণেই বাংলাদেশকে চমকে দেওয়ার সাহস দেখাচ্ছে দলটি।

বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে সেটা যে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি হবে, তাতে কোনও সন্দেহ নেই। আমিনির কাছে বাংলাদেশের বিপক্ষে খেলাটাই অনেক বড় ব্যাপার, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা খেলতে যাচ্ছি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে, তারপরও তারা খুবই ভালো দল। বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরে আমরা গর্বিত।’

যদিও প্রতিদ্বন্দ্বিতার কোনও কমতি দেখছেন না। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আঙিনায় সর্বোচ্চ পর্যায়ে খেলা মাহমুদউল্লাহদের হারিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন পিএনজির এই অলরাউন্ডার, ‘আমরা যদিও প্রথম দুই ম্যাচ হেরেছি, তারপরও এখনও সুযোগ আছে। স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে (বাংলাদেশকে হারিয়ে)। আমরা বিশ্বাস করি, আমাদেরও ঠিক একই কাজ (বাংলাদেশকে হারানো) করার সামর্থ্য আছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের