বাংলাদেশের বিপক্ষে বোলিং নেওয়ার ব্যাখ্যা দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১৪:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪:৪১

বিষয়টা কাকতালীয় নাকি কৌশল তা বলতে পারবে শ্রীলঙ্কা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচের তিনটিই তারা জিতেছে রান তাড়া করে! একই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বিপক্ষে জেতা ম্যাচটিতেও। সংবাদমাধ্যমে লঙ্কান প্রতিনিধি হয়ে আসা ভানুকা পাজাপাকশের কাছে প্রশ্ন রাখা হয়, আগামীতে এটাই কৌশল হতে যাচ্ছে কিনা। ৩১ বলে ৫৩ রানের ম্যাচজেতানো ইনিংস খেলা এই ব্যাটার বলেছেন, পরিস্থিতির দাবি মিটিয়েই কৌশল অবলম্বন করবেন তারা।

তবে শুরুতে বোলিং নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘শুরুতে বোলিং নেওয়ার কারণ আমাদের বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ। তবে আমরা যেমনটা ভেবেছিলাম, উইকেট তার চেয়েও ভালো ছিল। সে কারণে ব্যাট হাতে দিনটা বাংলাদেশের জন্য ভালো ছিল। শারজা সাধারণত পেসারদের সহায়তা করে থাকে।’

১৭২ রানের লক্ষ্যে শুরুতে ১ উইকেট হারিয়েও শ্রীলঙ্কা শক্ত অবস্থানে পৌঁছায় মূলত চারিথ আসালাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে। নবম ওভারে সাকিব ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেও রাজাপাকশের সঙ্গে মিলে গড়েছেন ম্যাচজেতানো ৮৬ রানের জুটি। পাশাপাশি এই টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরেও অপরাজিত থেকেছেন (৪৯ বলে ৮০ রান)। যার ব্যাটিংয়ের ছন্দ অবিশ্বাস্য লেগেছে সতীর্থ রাজাপাকশের, ‘এই ফলটা বিস্ময়কর। কারণ চারিথ যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, আমার কাছে তা অবিশ্বাস্য মনে হয়েছে। পেরেরার উইকেট হারানোর পর বিষয়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ৩ নম্বর পজিশনে। কারণ এই পরিস্থিতিতে স্কোরবোর্ডের চাপ সামলেই খেলতে হয়। আশা করছি টুর্নামেন্টের বাকি অংশেও সে এভাবে পারফর্ম করবে।’

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক