উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শাস্তি পেলেন লিটন-কুমারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৬:৩৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:৩৮

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লাহিরু কুমারা ও লিটন দাস। রবিবার দুই দলের দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল দুজন আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন। যার ফলে কুমারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ আর লিটনকে ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনেন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন, আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার রড টাকার। তার পর আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ শাস্তির ঘোষণা দিয়েছেন। কুমারা ও লিটন অপরাধ স্বীকার করায় তাদের শুনানির প্রয়োজন হয়নি।

ঘটনাটি ছিল বাংলাদেশ ইনিংসের। লাহিরু কুমারা একটি বল ছুঁড়ে মেরেছিলেন নাঈম শেখের দিকে। মাথা নিচু করে নিজেকে রক্ষা করেন নাঈম। পরের ওভারে এসে লিটন দাসকে আউট করেন এই পেসার। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে দুজনের বাক্যবিনিময়ে। লিটনের সঙ্গে কিছু একটা নিয়ে তর্কে জড়িয়েছিলেন কুমারা। পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায় যখন দুজন মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়েন। শেষমেশ শ্রীলঙ্কান ফিল্ডার ও নাঈমের মধ্যস্থতায় পরিস্থিতি ঠাণ্ডা হয়।

আচরণবিধি ভাঙায় জরিমানার সঙ্গে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। এই ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক