‘বর্ণবাদ’ ইস্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে খেলছেন না ডি কক!

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৭:২৮আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:৩৩

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরু হয়ে গেছে। ম্যাচ চলার সময়েই জানা গেলো, মঙ্গলবার একাদশে খেলতে রাজি হননি প্রোটিয়া ক্রিকেটার কুইন্টন ডি কক।

কোন কারণ জানানো না হলেও ডি ককের এমন সিদ্ধান্তের পূর্বে আরও কিছু ঘটনা ঘটে গেছে! মঙ্গলবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব ক্রিকেটার হাঁটু গেড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই ইস্যুটির বেলাতেই একভাবে নিরব থাকতে দেখা গেছে ডি কককে! অতীতে দলে তিনভাবে স্বীকৃত প্রতীকী প্রতিবাদের কথা বলা হলেও ডি কককে কোনওটাই করতে দেখা যায়নি। নিজের মতো করে দাঁড়িয়ে থেকেছেন। তাতেই বিতর্কের ঝড় উঠে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রচ্ছন্নভাবে, ‘দলের সবার ভিন্ন ভিন্ন প্রতীকী প্রতিবাদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনে করা হলেও ভিন্ন ভিন্ন শরীরী ভাষা এক ধরনের অসমতার উপলব্ধি তৈরি করেছে।’ আর এ কারণেই নির্দিষ্টভাবে হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোর বিষয়টি গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

একই ইস্যু নিয়ে এই বছরেই গত ১২ জুন ডি কককে প্রশ্ন করা হয়েছিল। তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলছিল দক্ষিণ আফ্রিকার। বর্ণবাদের এই ইস্যুতে তিনি কেন তৎপর নন- এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘আমার কারণ? এটা আমার কাছেই থাকুক। এটা নিতান্তই আমার ব্যক্তিগত ও নিজস্ব মতামত। বিষয়টা সবার সিদ্ধান্তে করা। কাউকে জোর করে কিছু করা হচ্ছে না। ব্যক্তি জীবনেও বিষয়টা আমি এভাবেই দেখি।’   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম