বিশ্বকাপে করোনা-বিধি ভেঙে নিষিদ্ধ আম্পায়ার!

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১২:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনা-বিধি ভাঙার শাস্তি কাউকে পেতে দেখা যায়নি। মাইকেল গফের কল্যাণে দেখা গেলো তেমন নজির! জীবানু সুরক্ষিত বলয় ভাঙার অপরাধে ৬ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ইংলিশ আম্পায়ারকে।

বিশ্বকাপের মতো আসরে করোনা বিধি মানার কথা কঠোরভাবেই। কিন্তু মাইকেল গফ কারো অনুমতি না নিয়েই নির্ধারিত হোটেল থেকে বাইরে গিয়েছিলেন। ফলে ৩১ অক্টোবর তার দায়িত্ব পালনের কথা থাকলেও শাস্তির কারণে ওই ম্যাচে দাঁড়াতে পারেননি। দুবাইয়ে সেদিন ভারত-নিউজিল্যান্ড ম্যাচে তার দায়িত্ব সামলান মারাইস এরাসমুস। শাস্তিটি কার্যকর করা হয়েছে ২৮ অক্টোবর থেকে।

আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘বায়ো সিকিউরিটি এডভাইসরি কমিটি ৬ দিনের জন্য মাইকেল গফকে আইসোলেটেড থাকতে বলেছে। যেহেতু তিনি করোনা-বিধি ভেঙেছেন।’

বিধি ভাঙায় গফকে করোনা পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছে। দুটি পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। গতকাল তৃতীয় পরীক্ষা হয়েছে। তাতে নেগেটিভ হলেই তিনি আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়াতে পারবেন।

গফের পরবর্তী ম্যাচ নির্ধারিত রয়েছে ৪ নভেম্বর। আবুধাবিতে সেদিন মুখোমুখি শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ।     

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম