পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে রুমানাদের বাছাইপর্ব শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৫:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫:৫৮

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্ব খেলতে হবে। ইতোমধ্যে বাছাইপর্বের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি।

বাছাইপর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে রুমানা আহমেদের দল। ২১ নভেম্বর জিম্বাবুয়ের হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।

বাছাইপর্ব উতরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেললেও এখন অব্দি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা হয়নি রুমানা-সালমাদের। রুমানাদের সামনে এবার আরেকটি সুযোগ।

জিম্বাবুয়েতে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার অনুষ্ঠিত হয়নি। 

দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ ‘বি’ তে। সেখানে তাদের প্রতিপক্ষ-পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচ দিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

 বাছাইপর্বে বাংলাদেশ ম্যাচের সূচি:

২১ নভেম্বর: বাংলাদেশ ও পাকিস্তান (হারারে)

২৩ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (হারারে)

২৫ নভেম্বর: বাংলাদেশ ও থাইল্যান্ড (হারারে)

২৯ নভেম্বর : বাংলাদেশ ও জিম্বাবুয়ে (হারারে)

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের