কোচিং প্যানেলে সালাউদ্দিনকে চাইছেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৪:০৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪:০৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর পরিবর্তনের বাতাস বইছে বাংলাদেশ ক্রিকেটে। ঝড়ো সেই বাতাসে গতকালকেই টিম ডিরেক্টরের বড় পদের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। দায়িত্ব নিয়েই রবিবার বলেছেন, দীর্ঘ দিন ধরে আলোচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে এবার জাতীয় দলে যুক্ত করার কথা।

বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের খবর, সালাউদ্দিনকে সহকারী কোচের প্রস্তাব দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে চর্চাও হয়েছে। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সুজনও স্বীকার করে বলেছেন, ‘আমরা ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে চাই। তবে এটা সালাউদ্দিনের ব্যাপার যে ও আসবে কিনা।’

দলের ব্যর্থতায় এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান সভা করেছেন। সেখানে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন। সেই সভা প্রসঙ্গে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সুজন ভাই এই মিটিংয়ে ছিলেন। সেখানে ফারুক আহমেদকে প্রধান নির্বাচক ও সালাউদ্দিনকে সহকারী কোচ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাদের বাংলাদেশ সেটআপে আনতে আলোচনা হয়েছে। বোর্ডও প্রস্তুত। এখন বিষয়টি তাদের সিদ্ধান্ত।’  

কথা হয়েছে আসন্ন পাকিস্তান সিরিজ নিয়েও। সেখানে টি-টোয়েন্টি দলে বাজে পারফর্মারদের না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাদের বদলে যুব বিশ্বকাপ জয়ী তারকাদের নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। খুব সম্ভব দল থেকে সৌম্য সরকার ও লিটন দাস বাদ পড়তে যাচ্ছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি