অপমান করেও শোয়েবের কাছে ক্ষতিপূরণ চাইছে পিটিভি

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ১১:৫৭আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২:০১

ব্যাপারটা যে এতদূর গড়াবে তা নিজেও ভাবেননি শোয়েব আখতার! লাইভ অনুষ্ঠান থেকে সাবেক স্পিড স্টারকে বের হয়ে যেতে বলা হয়েছে। এবার শোয়েবকে আইনি নোটিশ পাঠিয়েছে ওই একই চ্যানেল।  

পাকিস্তানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম পিটিভির করা ওই নোটিশে বলা হয়েছে, শোয়েব আখতারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি ৩৩ লাখ রুপি দিতে হবে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুষ্ঠান থেকে কোন নোটিশ ছাড়াই অনুপস্থিত রয়েছেন তিনি! এমনকি নিজের পদ থেকেও সরে গেছেন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই।

পিটিভি স্পোর্টস উপস্থাপকের সঙ্গে শোয়েবের ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর। উপস্থাপক ডা. নুমান নিয়াজ সৌজন্যতার বাইরে গিয়ে রাওয়াল পিন্ডি এক্সপ্রেসকে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন। উত্তপ্ত সেই ঘটনার পর প্রচুর সমালোচনা হয়েছিল। দর্শক, ভক্তরাও বিষয়টি অপমানজনক বলেছিল। কারণ পুরো ঘটনাটি ঘটেছে ভিভিয়ান রিচার্ডস ও ডেভিড গাওয়ারের মতো অতিথির সামনে।

আখতার বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও সফল হননি। এর পর অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পাশাপাশি পিটিভি থেকেও সরে দাঁড়ান।

ঘটনা এতদূর গড়ায় যে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী একটি তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছেন। যার প্রাথমিক রিপোর্ট এরই মধ্যে জমা দেওয়া হয়েছে।

এদিকে আইনি নোটিশ প্রাপ্তির পর শোয়েব হতাশা ব্যক্ত করেছেন টুইটারে। লিখেছেন, ‘খুবই হতাশ হলাম। পিটিভিতে কাজ করার সময় ওরা আমার সম্মান ও খ্যাতি রক্ষায় ব্যর্থ তো হয়েছেই। এখন আবার আমাকে রিকোভারি নোটিশ পাঠিয়েছে। আমিও একজন যোদ্ধা। হাল ছাড়বো না, আইনি এই লড়াই অবশ্যই লড়বো। আমার আইনজীবী সালমান নিয়াজি বিষয়টা দেখবে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের