বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দর্শক ফিরছে গ্যালারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৯:৪০আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০:১০

দর্শকরা খেলার প্রাণ। কিন্তু করোনার কারণে ‘প্রাণ’ ছাড়াই মাঠে লড়তে হয়েছে ক্রীড়াবিদদের। অন্যসব খেলার মতো দর্শকবিহীন স্টেডিয়ামে খেলতে হয়েছে ক্রিকেটারদেরও। তবে অবস্থার উন্নতি হওয়ার পর অনেক দেশ দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করে দিয়েছে। এমনকি আইসিসিও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট গ্যালারিতেও দর্শক ফিরছে। দীর্ঘ ২১ মাস পর পাকিস্তানের বিপক্ষে গ্যালারিতে দর্শকরা ফিরছে। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

ডাবল ভ্যাকসিন নেওয়া শর্তে দর্শকদের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘সরকারের অনুমতি সাপেক্ষে আমরা মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সব দর্শকই মাঠে খেলা দেখতে পারবেন, যাদের ডাবল ভ্যাকসিন নেওয়া আছে।’

তবে চাইলেই সব দর্শক খেলা দেখার সুযোগ পাবেন না। আসনের ৫০ ভাগ দর্শক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের বর্তমান অবস্থা অনেকটাই ভালো। আর এ কারণেই আমরা মাঠে দর্শক ফেরাতে চাইছি। সরকারি অনুমতি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।’

২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ বাড়ার সময়ে মাঠে দর্শকের প্রবেশ বন্ধ করে দেয় বিসিবি। ওই সময় থেকে প্রায় ১০ মাস ক্রিকেটও বন্ধ ছিল। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাংলাদেশে। মে মাসে শ্রীলঙ্কা সিরিজ, আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজেও খেলা হয় শূন্য গ্যালারিতে। মাঠে ক্রিকেট ফিরলেও দর্শকদের অপেক্ষাতেই থাকতে হয়েছে। তবে সেই অপেক্ষা শেষ হতে চলেছে।

মাঠে দর্শক ফেরার বিষয়টি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘পাকিস্তান সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন বাধ্যতামূলক হতে পারে। এর বাইরে কী ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে, সেসব নিয়ে আলোচনা হচ্ছে। সবমিলিয়ে আমরা সরকারের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম