বিশ্বকাপ ব্যর্থতা অনুসন্ধানে বিসিবির রিভিউ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ২০:৫৭আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:৪৭

মাহমুদউল্লাহর অধিনায়কত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্স বাংলাদেশ দলের। কোনও রকমে সুপার টুয়েলভে নিশ্চিত করলেও সেখানকার সব ম্যাচেই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। কেন এই ভরাডুবি, তা অনুসন্ধান করতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই সদস্যের রিভিউ কমিটি গঠন করেছে। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই খারাপ। তবে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর হয়নি। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে কেন এই ভরাডুবি, সেই কারণ জানতে চায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। মাহমুদউল্লাহদের ব্যর্থতার পর কম সমালোচনা তো আর হয়নি। বিসিবিও ‘আসল ঘটনা’ বের করতে আনতে চায়। সেজন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

এই কমিটিতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আছেন আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ। এই দুজন বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে কাজ করবেন। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, এমনকি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ব্যর্থতার কারণগুলো জানার চেষ্টা করবেন।

বিশ্বকাপে ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত সপ্তাহে দফায় দফায় বৈঠক করেছেন বিসিবির কর্তারা। এই ধাক্কা আর দুঃসময় থেকে উত্তরণের উপায় জানতে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, নির্বাচক প্যানেল, এমনকি মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের সঙ্গেও বৈঠক করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম