মিরপুরের উইকেট: ধারণা নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:৫৪

মিরপুরের উইকেট ঐতিহ্যগতভাবেই কিছুটা স্লো ও টার্নিং হয়ে থাকে। তাতে ফল কেমন হতে পারে, স্বরূপটা দেখা গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজেই। বাংলাদেশ সফরে আসা মোহাম্মদ রিজওয়ান অবশ্য জানিয়েছেন, মিরপুরের পিচ সম্পর্কে বিস্তর ধারণা নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। এক ভিডিও বার্তায় সে কথাই জানিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলকে মিরপুরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। পরে এই দুটি দলই ফাইনাল খেলেছে। রিজওয়ানেরও এই তথ্য অজানা নয়। সোমবার পাঠানো ভিডিও বার্তায় এই ওপেনার বলেছেন, ‘এই মাঠের সর্বশেষ সিরিজগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানকার কন্ডিশন স্পিনারদের পক্ষে কথা বলে। এখানকার উইকেটে বল ব্যাপক স্পিন এবং গ্রিপ করে। আশা করি, আমাদের কোনও সমস্যা হবে না।’

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে এরইমধ্যে ঢাকায় অনুশীলন শুরু করেছে পাকিস্তান। সোমবার দল অনুশীলন করলেও রিজওয়ান মাঠে ছিলেন না। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপে অসুস্থ হয়ে পড়ার প্রভাবটা এখনও রয়ে গেছে। তবে মারকুটে এই ব্যাটার জানিয়েছেন, মঙ্গলবার মাঠে ফিরছেন তিনি, ‘আমি এখন বেশ ভালো অনুভব করছি। কাল নিশ্চিতভাবেই অনুশীলনে যাবো। তখন উইকেট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারবো।’
 
টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন রিজওয়ান। এমন সাফল্যের জন্য ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনকে কৃতিত্ব দিচ্ছেন রিজওয়ান, ‘হেইডেনের পরামর্শ সবারই কাজে লেগেছে। আমাদের এই বিশ্বকাপ যাত্রায় ভীষণ সহযোগিতা করেছেন রিচার্ড পাইবাস, ইনজামাম উল হক ও শহীদ আসলাম। তাদেরও আমি ধন্যবাদ জানাই।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম